পুলিশের নিয়ম মেনে হবে ৯ই আগস্ট নবান্ন অভিযান, নির্দেশ কলকাতা হাই কোর্টের

Spread the love

৯ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজিকর কান্ডে নির্যাতিতার বাবা-মা। সেই অভিযানে সামিল হতে পারেন অনেকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অভিযানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।
এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নবান্ন অভিযানের কর্মসূচিতে রাজ্যের আপত্তিতে মানল না, অন্যদিকে অভিযানকারীদের মিছিল বা সভা করতে হলে তা পুলিশের গাইডলাইন মেনে করতে হবে বলে রায়ে স্পষ্ট করে দিল।
বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, এমন ধরনের প্রতিবাদের ক্ষেত্রে আদালত আন্দোলনের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। ফলে ওই মিছিল বন্ধ করতে দায়ের মামলায় কোনও নিষেধাজ্ঞা আদালত জারি করবে না। একই সঙ্গে আদালতের বক্তব্য, পুলিশ ইতিমধ্যে বিকল্প জায়গা-সহ নির্দিষ্ট গাইডলাইন দিয়ে নির্দেশিকা জারি করেছে। মিছিল বা আন্দোলনকারীদের বিকল্প প্রতিবাদস্থল ব্যবহারে পুলিশ অবহিত করতে পারবে।
আদালতের বক্তব্য, যাঁরা প্রতিবাদে অংশ নেবেন, তাঁরা আইন মেনে শান্তিপূর্ণভাবে তা করবেন। পুলিশ, সরকারি কর্মী, সরকারি ভবন বা সম্পত্তির কোনও ক্ষতি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। আইনজীবীদের একাংশের মতে, এর অর্থ, নবান্ন অভিযান করলেও তা হবে পুলিশের দেওয়া বিধি মতো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*