কফিনবন্দি হয়ে ফিরলেন জুবিন, হাহাকার অসম জুড়ে

Spread the love

রোজদিন ডেস্ক : শেষ বারের মত অসমে ফিরলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। আজ সিঙ্গাপুর থেকে তাঁর কফিনবন্দি মরদেহ বিমানবন্দরে পৌঁছতেই স্বামী হারা গরিমার হাহাকারে বাতাস ভারী হয়ে ওঠে। এমন অকালে জুবিন গর্গ চলে যাবেন কেউই ভাবে নি। বিমানবন্দরের বাইরে তখন জন সমুদ্র।  প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন তাঁরা। ভূপেন হাজারিকার পর জুবিন ছিলেন অসমের শিল্প সংস্কৃতি র প্রতীক।  রাজ্যের সীমানা পেরিয়ে তাঁর মধুকন্ঠ জয় করেছিল সারা দেশের  মানুষের হৃদয়।  তাঁকে যে এইভাবে হারাতে হবে কেউ কল্পনাও করেন নি। অতি সম্প্রতি অসমে প্রয়াত ভূপেন হাজারিকার শতবর্ষ পুর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেখানে ও তিনি এই তরুণ শিল্পীর কথা বলেন।

আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত জনতার স্রোতের ছবি সমাজ মাধ্যমে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন,  মানবতার সমুদ্র! তাঁদের প্রিয় ছেলেকে বিদায় জানাতে একজোট হয়েছে অসম। তিনি একজন রাজার মত জীবনযাপন করেছিলেন, তাঁকে রাজার মতই শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে স্বর্গে পাঠানো হচ্ছে।

জুবিন গর্গ এর মর্মান্তিক আকস্মিক অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া অসম সহ সারা দেশের শিল্প সংস্কৃতি মহলেই। সমাজ মাধ্যম ভরে গেছে তাঁকে শ্রদ্ধা জানিয়ে। তাঁকে অসমের রত্ন, লাখো মানুষের হৃদ স্পন্দন, সাংস্কৃতিক রাষ্ট্রদূত ইত্যাদি বলা হয়। সম্প্রদায় ও প্রজন্মের সেতু বন্ধন করেছিলেন তিনি। তাঁর উত্তরাধিকার চিরন্তন, তিনি এমন একটি আলো যা আগামী প্রজন্মকে পথ দেখাবে ও অনুপ্রাণিত করবে বলে জানান তাঁর অগণিত ভক্তরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*