সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুবিন গর্গ

Spread the love

রোজদিন ডেস্ক : আসাম তথা দেশের অন্যতম সেরা জনপ্রিয় সংগীত পরিচালক জুবিন গর্গ (Jubin Garg) চলে গেলেন। সিঙ্গাপুরে এক মর্মান্তিক স্কুবা দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মাত্র ৫২ বছর বয়েসে তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড-সহ সারা দেশ।
আজ আসামের মন্ত্রী অশোক সিংহল সমাজমাধ্যমে জুবিন গর্গ এর মর্মান্তিক প্রয়াণের কথা জানান। গভীর শোক ব্যক্ত করে বলেন, আসাম শুধু একটা কন্ঠস্বরই না, হারালো নিজের হৃদ স্পন্দন। সমগ্র আসামের গর্ব ছিলেন উনি।
তাঁর গানের মাধ্যমে বারবার গর্বিত হয়েছে আসাম। তাঁর এই মর্মান্তিক মৃত্যুর ক্ষতি অপূরনীয় বলে তিনি জানান।
জনপ্রিয় এই গায়ক সংগীত পরিচালকের অকাল মর্মান্তিক মৃত্যু র খবরে শোকস্তব্ধ বলিউড সহ সারা দেশ। তাঁর গান ও সুরের যাদুতে মুগ্ধ সারা দেশ।সুত্রের খবর, উত্তর পূর্বাঞ্চল উৎসবে অংশ নিতে জুবিন গর্গ সিংগাপুরে যান। আজ ই তাঁর ওখানে গান করার কথা ছিল। সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া গুরুতর আহত ভারতীয় গায়ককে স্থানীয় পুলিশ উদ্ধার করে চটজলদি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
২৩ বছর আগে জুবিন গর্গ এর বোন জংকি বরঠাকুর পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*