- জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়ে অকালে প্রয়াত হলেন বিখ্যাত গায়ক।
- সেনাবাহিনীতে নেপোটিজম বা স্বজনপ্রীতি চলে না। এখানে ভাই ভাতিজা দেখে কাজ হয় না। পারফরমেন্সই উন্নতির উপায়, বললেন দেশের (CDS) চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান।
- আজ কোলাঘাটে কৃষি দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর তিনি আত্মা প্রকল্পের একটি কৃষি প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষনার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অধিকর্তা প্রবীর হাজরা ও আধিকারিকেরা।
- DUSU বা দিল্লী ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নে এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সুইপ করল। বিজেপির এই ছাত্র সংগঠন সভাপতি-সহ চারটি পদের তিনটিতে জিতল। ভাইস প্রেসিডেন্ট পদটি পায় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউ আই।
- অভিনেত্রী শাবানা আজমির ৭৫তম জন্মদিনে রেখা, মাধুরী দীক্ষিত ক্যাইসে পেহেলি হে কেসি জিন্দেগানি গানের সঙ্গে নাচলেন।
- অ্যাপেল সি ইউ টিম কুক আইফোন সতেরো প্রো ম্যাক্সের প্রথম ছবি শেয়ার করলেন। প্রসঙ্গত আজকেই ভারতে এই ফোনটি লঞ্চ হয়, হুড়োহুড়ি পড়ে যায় এটি কিনতে।
- ফুটবলে বেশি হেড করলে ব্রেনের ক্ষতি হয়, এক সাম্প্রতিক স্টাডি এ কথাই বলে।
- হাকোবা ব্লাউজের পর এবার পুজোয় হট কেক মাসাবা ব্লাউজ। দেদার বিকোচ্ছে এই ব্লাউজ। মাসাবা ব্লাউজ পড়ে দেখা যাচ্ছে অভিনেত্রী নীনা গুপ্তাকে। আসলে নিনা গুপ্তা ও ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস এর মেয়ে ফ্যাশন ডিজাইনার মাসাবার প্রোডাক্ট এটি।
- আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হলে সবই সম্ভব, ইরা সিংহল তাই প্রমাণ করলেন। জন্ম থেকেই স্কোলিওসিস রোগে আক্রান্ত যা মেরুদণ্ডকে বাঁকিয়ে দেয়। প্রতিদিন শারীরিক প্রতিবন্ধকতা এবং সামাজিক অন্তরায়কে মোকাবিলা করে চারবার ইউপিএসসি দেয় এবং প্রতিবারই সফল হয় ইরা। কিন্তু তার প্রতিবন্ধকতার জন্য চাকরি না পাওয়ায় লড়তে হয় আইনের লড়াই। ২০১৪-এ লড়াই যেতে। সেই বছরই আবার UPSC দিয়ে ইন্ডিয়াতে প্রথম র্যাংক করে ইরা।
- ক্ষোভের আগুনে ফুটছে রামপুরহাট। এখনো অবরুদ্ধ রামপুরহাট দুমকা রোড। ছাত্রীর হাত-পা এখনো পাওয়া যায়নি।
- রামপুরহাট পুলিশের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।
- রামপুরহাটে মৃত ছাত্রীর বাড়িতে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বললেন প্রশাসনের কাছে দাবি দ্রুত তদন্ত করে বিচার হোক।
- কাকদ্বীপে বালির গর্তে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের।
- হংকং ওপেনে প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার পর চিন মাস্টার্স সুপার ৭৫০-এ কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু।
- সানি দেওলের সঙ্গে নেটফ্লিক্সের action থ্রিলার ইক্কায় থাকছেন অক্ষয় খান্না। প্রায় ২৮ বছর আগে বর্ডার ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সানি- অক্ষয়।

Be the first to comment