জুবিন গর্গের দ্বিতীয় ময়নাতদন্ত হবে কাল!

Spread the love

রোজদিন ডেস্ক : বিদেশে মর্মান্তিক দুর্ঘটনায় অকাল প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আগামীকাল দ্বিতীয় দফায় ময়নাতদন্ত হবে। অসমের আমজনতার দাবিতে এই দ্বিতীয় দফায় ময়নাতদন্ত হবে। আগামীকাল সকালে গুয়াহাটি হাসপাতালে এই ময়নাতদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জানিয়েছেন। শুধু জনতার দাবিতেই না, বেশ কিছু ব্যাপার খতিয়ে দেখতেই তা হবে। প্রয়াত গায়কের স্ত্রীর অনুমোদনে এই ময়নাতদন্ত হচ্ছে বলে তিনি জানান।

সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকা দুর্ঘটনায় প্রাণ হারান অসমের এই তরুণ গায়ক। বিদেশে তাঁর এই মর্মান্তিক প্রয়াণে গোটা অসম শোকস্তব্ধ। এই দুর্ঘটনা নিয়ে ছড়িয়েছে নানা জল্পনাও।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ওঁর মৃত্যু নিয়ে যাতে কোন বিতর্ক না হয় সেই জন্যই এই দ্বিতীয় দফায় ময়না তদন্তের সিদ্ধান্ত।

সিঙ্গাপুরে বিশিষ্ট চিকিৎসকরা জুবিন গর্গের দেহের ময়নাতদন্তের পরও তাঁর মৃত্যু নিয়ে জল্পনা রটায় যথেষ্ট  অস্বস্তিতে অসম সরকারও।

আগামীকাল প্রয়াত গায়কের মরদেহ কামারকুচিতে তাঁর গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

কিংবদন্তি গায়কের স্মৃতিতে রাজ্য সরকার দশ বিঘা জমিও বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*