রোজদিন ডেস্ক : আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দিতে চাইছে রাজ্য প্রশাসন। এই লক্ষ্যে শুরু হচ্ছে ‘নির্মল দুর্গাপুজো অভিযান’ (nirmal durga puja abhijan)। জানা গিয়েছে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত আটদিন এই কর্মসূচি চলবে। প্রতিটি জেলাকে কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, শুধু কর্মসূচি পালন করলেই হবে না, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর তার ভিডিও তুলে দফতরে পাঠাতে হবে।
এর ফলে প্রতিটি জেলার অগ্রগতি নবান্নের নজরে থাকবে। এই উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত কর্মীদেরও যুক্ত করা হচ্ছে। প্রশাসননিক কর্তাদের মতে, স্থানীয় স্তরে সচেতনতা তৈরি না হলে অভিযানের কার্যকারিতা কমে যাবে। তাই সাধারণ মানুষকেও এর সঙ্গে যুক্ত করার উপর জোর দিচ্ছে প্রশাসন। জঞ্জাল জমে থাকা জায়গাগুলিকে চিহ্নিত করে অবিলম্বে পরিষ্কার করতে হবে। প্লাস্টিকের বিকল্প সামগ্রী ব্যবহারের উপরও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

Be the first to comment