স্যাটে বিচারক নিয়োগ নিয়ে আদালতের নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক : স্যাট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিড ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে, তা বিস্তারিত জানতে চেয়ে রাজভবনের সচিবালয়ের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন, হাইকোর্টের এই নির্দেশের কপি রাজ্যপালের সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেন। ৪ নভেম্বর তাদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালে বিচারক না থাকার জেরে রাজ্য সরকারি কর্মচারিদের বিভিন্ন সমস্যা ঝুলে রয়েছে। যা নিয়ে অল ইণ্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন হাইকোর্টে মামলা দায়ের করে। রাজ্যের আইনজীবী এদিন বলেন, আদালতের নির্দেশ পালনের জন্য রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। কিন্তু তার কোনও উত্তর আসেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*