ফের ট্রাম্প-মাস্ক (Trump-Mask) কাছাকাছি!!

Spread the love

রোজদিন ডেস্ক : একদা ট্রাম্পের (Trump) হয়ে গলা ফাটিয়েছিলেন তিনি। ওঁকে ক্ষমতায় আনতে কার্যত সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলা যায়। ক্ষমতায় এসে এমন সুহৃদ এলন মাস্ককে ও তার প্রতিদান দিতে কসুর করেন করেননি ট্রাম্পও। কিন্তু তাঁদের সেই মধুচন্দ্রিমায় স্থায়ী হওয়া তো দূরস্থান, সমাজমাধ্যমে পারস্পরিক বাকযুদ্ধও চলে।

সম্প্রতি ট্রাম্প অনুগামী চার্লি কির্কের স্মরণসভায় ফের তাঁদের পাশাপাশি বসে ঘনিষ্ঠ ভাবে কথা বলতে দেখা যায়। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের পক্ষে ও ট্রাম্প ও এলন মাস্কের এই ঘনিষ্ঠ কথোপকথনের ছবি সমাজমাধ্যমে দেওয়া হয়েছে। আর একটি ছবিতে দেখা গেছে, মাস্ক চেয়ার থেকে ওঠার সময় ট্রাম্প তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন, এমন কি স্নেহভরে পুরোনো বন্ধুর পিঠে আলতো করে চাপড়ও দিতে দেখা গেছে তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*