রোজদিন ডেস্ক : অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে হত্যা করা হয়েছিল বলে পরিস্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার তিনি বলেন,আগামী ১৮ ডিসেম্বর এই বিষয়ে চার্জশিট দেওয়া হবে। তিনি অবশ্য ৮ ডিসেম্বরের মধ্যেই তা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানান।
প্রসঙ্গত গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান জুবিন গর্গ। এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি ওখানে গেছিলেন।
তাঁর মৃত্যুর খবরে উত্তাল হয় অসম। সিঙ্গাপুরে অকালপ্রয়াত গায়কের ময়না তদন্ত হলেও জনতার চাপে অসমে দ্বিতীয় বার ময়না তদন্ত হয়। এতপর পরতে পরতে তাঁর মৃত্যু রহস্য উদঘাটন হতে থাকে। রাজ্য সরকার সিট গঠন করে তদন্তের ভার দেয়। রহস্যর জাল খুলতে তদন্তকারীরা সিঙ্গাপুরেও গেছিলেন।
ইতিমধ্যে প্রয়াত জুবিন গর্গের তুতো ভাই , তাঁর ম্যানেজার, অনুষ্ঠানের সংগঠক-সহ ছয় জনকে পুলিশ গ্রেফতার করেছে। এবার চার্জশিট দেওয়ার পালা। সেখানে কি থাকবে অসম-সহ সারা দেশ এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment