স্বাস্থ্য বিমা নিয়ে শুনানিতে অনুপস্থিত সরকার পক্ষ, ক্ষুব্ধ বিচারপতি

Spread the love

রোজদিন ডেস্ক : মাদ্রাসা সহ সব শিক্ষকদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার আওতায় আনা নিয়ে আদালতে গেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। কিন্তু পরপর দুবারই শুনানিতে গরহাজির রাজ্য সরকারের আইনজীবি। সোমবার বিচার পতি অমৃতা সিংহের এজলাসে এই মামলা ওঠে। কিন্ত সরকারি আইনজীবি গরহাজির থাকায় শুনানি হয়নি। এতে বিচারপতি অমৃতা সিংহ ক্ষুব্ধ হন বলে আদালত সূত্রে জানা যায়।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, তাঁদের পক্ষে দুই আইনজীবি সৌম্য মজুমদার এবং ওসমান গনি মল্লিক শুনানিতে উপস্থিত ছিলেন।
বিচারপতি তাঁদের মাধ্যমে পরবর্তী শুনানিতে সরকারি আইনজীবিকে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন।
আগামী দশ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে বলে কিংকর অধিকারী জানিয়েছেন।
তাঁদের সংগঠনের দাবি, মাদ্রাসা সহ সব শিক্ষকদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*