রোজদিন ডেস্ক :
দিল্লির তরুণ বিচারক আমন কুমার শর্মার (৩৫) অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। গতকাল দুপুরে তিনি নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। পারিবারিক অশান্তির জন্য তিনি এই চরম পথ নিয়েছেন বলে সন্দেহ। যদিও কোন সুইসাইড নোট মেলেনি।
আদতে রাজস্থানের বাসিন্দা আমন কুমার শর্মা কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। শুক্রবার গভীর রাতে তাঁর বাবা ছেলের ফোন পেয়ে আসেন। স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি চলায় প্রবল মানসিক চাপে ছিলেন বলে তাঁর বাবা জানান। গতকালও ছেলের দাম্পত্য কলহ থামাতে গেলে পুত্রবধূ পুলিশ ডাকার হুমকি দেয়। এরপর আমনকে দেখা যাচ্ছিল না। পরে শৌচাগারে তাঁর ঝুলন্ত দেহ মেলে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

Be the first to comment