- রাত পোহালেই শুরু রাজ্যের ২৯৩ কেন্দ্রে ভোট গণনা। বাংলার ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ।
- মসনদে ফিরতে মরিয়া তৃণমূল। বঙ্গ জয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। রাজ্যে ফের খাতা খোলার অপেক্ষায় বাম-কংগ্রেস।
- শহর থেকে জেলা, স্ট্রংরুম ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা। পাহারায় রাজনৈতিক দলগুলিও।
- কাউন্টিংয়ে আরও স্বচ্ছতা ও নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার ও পুলিশ অবজার্ভার নিয়োগ।
- কাউন্টিংয়ে গাফিলতি বরদাস্ত নয়, কর্মীদের কড়া বার্তা কমিশনের, যেতে পারে চাকরিও, দেওয়া হল হুঁশিয়ারি।
- ধরা পড়ল একাধিক অনিয়ম, ফলতার ২৮৫ বুথেই ফের নির্বাচন ২১ মে।
২৪ মে ভোটগণনা। - ফলতায় পুনর্নির্বাচন, বিজেপির কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের।
- ভোর ৫টার মধ্যে পৌঁছে যেতে হবে কাউন্টিং সেন্টারে, এজেন্টদের একাধিক নির্দেশ তৃণমূলনেত্রীর।
- ভোটগণনার আগের দিন রাতে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম, বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, অভিযোগ দায়ের।
- ভোটগণনার দিন শহর থেকে জেলা, প্রবল বর্ষণে ভাসতে পারে বাংলা, সতর্কতা জারি আবহাওয়া দফতরের।
- বাংলাদেশের সিলেটে পথদুর্ঘটনায় মৃত ৮ শ্রমিক, আহত ১২।
- দিল্লির তরুণ বিচারক আমন কুমার শর্মার (৩৫) অস্বাভাবিক মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। শনিবার দুপুরে নিজের ফ্ল্যাট রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। শৌচাগার থেকে মেলে তাঁর ঝুলন্ত দেহ।

Be the first to comment