মোথাবাড়ি কান্ডে টিএমসি-র একাধিক পোলিং এজেন্টকে তলব এনআইএ-র 

Spread the love

রোজদিন ডেস্ক :

নির্বাচনের আগে মালদার মোথাবাড়িতে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের আটকে রাখার ঘটনায় দেশব্যাপী তোলপাড় উঠেছিল।

এন আই এ এর তদন্ত করছে। আগামীকাল ভোট গণনার আগের দিন আজ ওখানকার একাধিক টিএমসি-র গণনা এজেন্ট কে তলব করেছে এনআইএ। এর মধ্যে সাবিনা ইয়াসমিনের এজেন্ট ও আছেন। গতকাল গভীর রাতে তাঁর এজেন্ট আবদুল রহমান এই নোটিশ পান। এই ছাড়া কালিয়াচকের বিশিষ্ট টিএমসি নেতা মহম্মদ সরিউল সহ একাধিক নেতা, কর্মীদের তলব করা হয়েছে। এই নিয়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে এলাকায়। গণনার আগের দিন তাঁদের তলব করায় ষড়যন্ত্র দেখছে শাসক দল। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

উল্লেখ্য, বিচারক দের আটকে রাখার ঘটনায় শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা করে। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এতে গভীর উদ্বেগ ব্যক্ত করে তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার নির্দেশ দেন।

মহিলা সহ সাত বিচারক কে দীর্ঘ ক্ষণ আটকে রাখা হয়েছিল। এনআইএ তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। কিন্তু আজ একাধিক টিএমসি গণনা এজেন্টকে তলব করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*