বিশ্বত্রাস জইশ এবার প্রথম নারী বাহিনী গঠন করছে

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের নামে কেঁপে ওঠে সাধারণ মানুষের অন্তর। ভারতের অপারেশন সিঁদুর-এ কোণঠাসা হয়েও সন্ত্রাসের পথ এখনও ছাড়েনি তারা। এবার মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহারের নেতৃত্বে প্রথম নারী বাহিনী গঠন করছে কুখ্যাত জইশ ই মহম্মদ (জে ই এম)। এর নাম হচ্ছে জামাউত উল মমিনাত (জে ইউ এম)! গতকাল থেকেই এই নয়া বাহিনীর সদস্য সংগ্রহ শুরু হয়েছে বলে প্রকাশ। সাদিয়ার স্বামী ইউসুফ আজাহার ভারতের অপারেশন সিঁদুরে প্রাণ হারিয়েছেন। ভারতের সিঁদুর অভিযানে পাকিস্তানের বহওয়ালপুরের মারকায সুভানআল্লায় জইশের সদর দফতর ধ্বংস হয়ে যায়। সাদিয়ার স্বামী সহ মাসুদ আজাহারের পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। সেই ক্ষত সরিয়ে ফের মাথা চাড়া দিচ্ছে এই সন্ত্রাসবাদী সংগঠন। যা নিয়ে উদবিগ্ন ভারত সহ শান্তিকামী দেশগুলি।
নয়া নারী বাহিনী মূলত দরিদ্র পরিবারের মহিলাদের মধ্য থেকেই সদস্য সংগ্রহ করবে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
সমাজমাধ্যমেও তারা তৎপর হবে। নিশানায় থাকবে মাদ্রাসাও। সূত্রের খবর, ভারতের জম্মু ও কাশ্মীর, উত্তর প্রদেশ, দক্ষিণ ভারতের কিছু এলাকায়ও তারা তৎপর হতে পারে।
এমনকি এই নারী বাহিনীকে অস্ত্র শিক্ষাও দেবে সন্ত্রাসীরা।
পৃথিবীর বিভিন্ন দেশের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন মহিলাদের বহু ক্ষেত্রে সুইসাইড স্কোয়াড হিসাবে ব্যবহার করে, যা এখন অবধি জইশ, লস্কর ই তইবা, হিজবুল মুজাহিদিন ইত্যাদি সংগঠনে দেখা যায়নি।
মাসুদ আজাহারের নয়া নারী বাহিনীকে তারা কিভাবে ব্যবহার করবে তা নিয়ে শঙ্কায় আছে বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*