কফ সিরাপ, সহায়তা করছে না তামিলনাড়ু, অভিযোগ মোহন যাদবের

Spread the love

রোজদিন ডেস্ক : কফ সিরাপ কান্ডে তামিলনাড়ু তাঁদের সহযোগিতা করছে না বলে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের অভিযোগ।
আজ নাগপুরে তিনি কফ সিরাপ খেয়ে অসুস্থ শিশুদের দেখতে যান। সেখানে তিনি জানান, তামিলনাড়ু সরকার এই বিষয়ে তদন্তে সহযোগিতা করছে না। তাঁর মতে, যেখানে এই ধরনের ওষুধ উৎপাদন হয়, সেখানকার সরকারেরও দায়িত্ব আছে। নিজেদের রাজ্যেও তাঁদের দিকে কোন গাফিলতি আছে কিনা, তা থাকলে নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগপুরে তিনি অসুস্থ শিশুদের পরিবার পরিজনদের সঙ্গেও কথা বলেন, তাঁদের সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, আজই তামিলনাড়ু থেকে ওই কফ সিরাপ তৈরির সংস্থার মালিককে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
অন্যদিকে মোহন যাদবের অভিযোগ খারিজ করেছে তামিলনাড়ু। স্বাস্থ্যমন্ত্রী সুব্রমনিয়ান দাবি করেছেন, কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক থাকার খবর পাওয়া মাত্র তাঁরা তা নিষিদ্ধ করেছেন। কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারকে তা জানানো হয়েছে।
স্পর্শকাতর এই বিষয়ে রাজনীতি যাতে না হয়৷, সেই অনুরোধও করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*