পাট শিল্পে এআই ব্যবহারের ভাবনা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের পাট শিল্প আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যে কৃত্রিম মেধা (এ আই) ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই কথা জানান। কলকাতায় ভারতীয় পাট শিল্প গবেষণা কেন্দ্র (ইজিরা)  ঘুরে দেখে খুশি তিনি। বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশের এই শিল্প-কে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করার জন্য নানা উদ্যোগের ওপর গুরুত্ব দেন। ৪ হাজার কোটি টাকার পাট রফতানি আরও বৃদ্ধির আশা তাঁর।

পাট তৈরিতে অগ্রণী এই রাজ্যে উন্নত মানের পাট তন্তু উতপাদনেও গুরুত্ব দেন গিরিরাজ সিং। জোর দেন খরচ কমানোর ওপরও। এর জন্য লোহার বদলে কার্বন ব্যবহার এর কথা ভাবার কথা বলেন। পাট এর জন্য প্রচুর জল প্রয়োজন, তা কমানো যায় কিনা বলেন। ইজিরা-র আধিকারিকরা কেন্দ্রীয় মন্ত্রী-কে জানান, দুটি নতুন যন্ত্রর বরাত দেওয়া হয়েছে। কমছে চিনা যন্ত্রের ওপর নির্ভরশীলতা।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই শিল্প উন্নয়নে ২০৩০ সালের মধ্যে প্রাকৃতিক তন্তুর উল্লেখযোগ্য উন্নতি দরকার। পাটের সঙ্গে অন্য তন্তু মিশিয়ে ফ্যাশন সামগ্রী তৈরিতে জোর দেন।

বাঁশ, শিশম  ইত্যাদি সহযোগী কৃষি গবেষণার ওপরও গুরুত্ব দেন। ইজিরা-সহ এই অন্যান্য সমসংস্থাগুলির পারস্পরিক সহযোগিতার কথা বলেন। এখানকার গবেষণা,  সংস্থার কাজ দেখে সন্তোষ প্রকাশও করেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*