ইউপি-তে ওবিসি তরুণীর হেনস্থা, ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি যোগীকে

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত উত্তরপ্রদেশে জনৈক তরুণীর হেনস্থা নিয়ে এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়াল। যা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। যোগীর রাজ্যে দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ জনের হেনস্থার অভিযোগ নতুন না। এবার এই রাজ্যের এক তরুণী ইউপি-র এক থানায় বন্ধুর হয়ে অভিযোগ জানাতে গিয়ে কটুক্তির শিকার হয়েছেন, তাকে ওবিসি বলে অপমান করায় খোদ কেন্দ্রীয় সরকার-এর মন্ত্রী ক্ষুব্ধ, তা নিসন্দেহে নয়া মাত্রা যোগ করেছে। সূত্রের খবর, নরেন্দ্রপুরের তরুণীর এক বন্ধু আজমগড় থেকে দিল্লি যাওয়ার পথে এক পুলিশ কর্মীর সঙ্গে বচসা বাধে। ওই পুলিশ কর্মী তার লক্ষাধিক টাকা-সহ সব কিছু ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বন্ধুকে নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে এফআইআর নেওয়া তো দূরস্থান, ওবিসি বলে তাদের অপমানও করা হয়। এই বিষয়ে বহু জায়গায় নালিশ জানিয়েও ফল হয় নি। পরে এক পদস্থ আধিকারিকের মাধ্যমে এই খবর যায় কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকে। সামাজিক ন্যায় দফতরের প্রতিমন্ত্রী রামদাস অটওয়াল বিষয়টি গুরুত্ব দিয়ে ইউপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-কে চিঠি দিয়েছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*