পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বাণিজ্য নগরী মুম্বাইয়ে বড়সড় নাশকতার ছক। মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্প লাইনে হুমকির বার্তা। ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ৩৪ জন মানব বোমা গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। গোটা শহর এখন নিরাপত্তার বলয়ে। চলছে সার্চ অপারেশন। জনবহুল এলাকায় পুলিশ প্রটেকশন বাড়ানো হয়েছে।
  2. বর্ধমানের মেমারিতে বৃদ্ধা খুন। গৌরীপুরে গলায় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় এই বৃদ্ধাকে। তারপর তাকে ফেলে দেওয়া হয় জলাশয়। ডাইনি সন্দেহে তাকে খুন করা হয়। এই বৃদ্ধা খুনে চারজন গ্রেপ্তার হয়েছে।
  3. আবার বেলাগাম মন্তব্য তৃণমূল নেতার। হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর নোংরা অশালীন ভাষা ব্যবহার করেন, বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে। কাউন্সিলর মানিক মজুমদার যদিও পরবর্তীতে ক্ষমা চেয়ে নেন।
  4. বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মুখ্যমন্ত্রীকে সমালোচনা করে বলেন তার দলের লোকেদের তো এমন কথাই মানায়। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই কদর্য ভাষা সমর্থন করে না।
  5. চার দিনের ব্যবধানে আরো জোরালো ভূমিকম্প আফগানিস্তানে। পরপর কম্পনে অনেকের মৃত্যুর আশঙ্কা। ২৪ ঘণ্টায় ছ-বার কেঁপে ওঠে আফগানিস্তান ।কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.২।
  6. আবার আদালতের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প । দুনিয়া জুড়ে বন্ধ করে দেওয়া ত্রাণ পাঠাতে বলল আদালত । মার্কিন বিচারপতি আমি আলীর রায়।
  7. পুতিনের দেশ থেকে ইউরোপের দেশগুলিকে তেল কিনতে বারণ করলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামায়নি। তার জন্যই এই চাপ বলে জানা যায়।
  8. বিহারের মতো পশ্চিমবঙ্গেও এস আই আর হবে। আর যদি তৃণমূল কংগ্রেস এই এসআই আরে বাধা দেয় বা সাহায্য না করে, তাহলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, বললেন দিলীপ ঘোষ।
  9. যত নির্বাচন এগিয়ে আসছে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি তত সরে যাচ্ছে। তিনি উল্টোপাল্টা আলফাল কথা বলছেন, বললেন দিলীপ ঘোষ।
  10. মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী এবং তার মহিলা ভোটব্যাঙ্কে নিজেদের ফেভারে আনতে বিজেপি নারী বাহিনীর দিকে জোর দিল। রাজ্যে আরএসএস মহিলা বাহিনী বজরং দলের মহিলা বাহিনী থেকে একটি শক্তিশালী মহিলা বাহিনী গড়ে তোলায় আগ্রহী বিজেপি।
  11. পুরুলিয়ার কাশিপুরে অবাক কান্ড। অবাক কেন বলবো, শিক্ষণীয় আদর্শ হওয়ার মতো কান্ড। ৮৫ বছর বয়স্ক সুবোধ স্যার স্কুল থেকে অবসর নিয়েছেন ২৫ বছর আগে, কিন্তু এখনো তিনি আগের মতই ছাত্র পড়ান।
  12. বিধায়ক শংকর ঘোষকে ফোন রাজ্যপালের । গতকাল বিজেপি বিধায়ক শংকর ঘোষ বিক্ষোভ দেখানোর সময় মার্শাল দিয়ে টেনে হিঁচড়ে তাকে বের করা হয় বিধানসভা কক্ষ থেকে। তারপর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
  13. শংকর ঘোষকে টেনে হিঁচড়ে বের করে আনা এবং পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার বিরুদ্ধে বারাসাতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।
  14. ক্যানিং এর শিশুকন্যা খুনে গ্রেপ্তার সৎ মা
  15. বীরভূমের সদাইপুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বাড়ির মালিক
  16. রানাঘাটে পাড়ায় সমাধান ক্যাম্পের দিন পঞ্চায়েত অফিস বন্ধ এরকমই অভিযোগ। উত্তেজিত জনতা বাড়ি ফিরে যায়, হয়রানির শিকার হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*