রোজদিন ডেস্ক : আমেরিকার পেন্টাগন এবার হচ্ছে যুদ্ধ দফতর। এই মর্মে রাষ্ট্রপতি ট্রাম্প নির্দেশ জারি করেছেন। দেশের দায়িত্ব নেওয়ায় পর প্রায় প্রতিদিনই নতুন নতুন ফরমান জারি করেন তিনি। এবার বিশ্বব্যাপী এক ডাকে পরিচিত পেন্টাগনকে যুদ্ধ দফতর করলেন ট্রাম্প। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে করা হল যুদ্ধ দফতরের সচিব।
বহুদিন আগে আমেরিকায় যুদ্ধ দফতরই ছিল, পরে তা পেন্টাগন হয়।। এক সময় যে নাম একাধিক দেশে ত্রাস সৃষ্টি করে।
নামে যুদ্ধ বিরোধী হলেও আমেরিকার মদতে বিভিন্ন দেশে এখন ও যুদ্ধ চলছে। গাজায় মার্কিন মদতপুষ্ট ইস্রায়েল আক্রমণ চালিয়েই যাচ্ছে। যা নিয়ে রাষ্ট্র সংঘ সহ একাধিক দেশ গভীর উদ্বেগ জানালেও ইস্রায়েলের কোন হেলদোল নেই। পরন্তু নারী শিশু বৃদ্ধ, রোগী নির্বিশেষে নিধন চলছে। অনাহারে প্রাণ হারাচ্ছে ওখানকার আমজনতা।

Be the first to comment