রোজদিন ডেস্ক : বছর ঘুরলেই নির্বাচনের কথা প্রতিবেশী বাংলাদেশে। সেখানে দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লিগকে নির্বাচন এর বাইরে রাখতে ইতিমধ্যেই নানা সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুস এর সরকার। এবার মানবতা বিরোধিতায় অভিযুক্তরা সরকারি চাকরি, যে কোন প্রশাসনিক কাজেও অংশ নিতে পারবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই রকম অভিযুক্তরা সরকারি চাকরির জন্য আবেদনও করতে পারবেন না। অভিযুক্তদের কেউ যদি সরকারি কাজ করেন, তাদেরও পদ ছাড়তে হবে।
বাংলাদেশ সরকারের এই সব সিদ্ধান্তে আওয়ামী লিগের কর্মী সমর্থকরা আরও চাপে পড়বেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতে আছেন। তিনি সহ তার দলের মন্ত্রী, পদাধিকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই নানা কঠোর মামলা দিয়েছে বর্তমান সরকার। এবার তাদের অনুগামীদের সরকারি কাজ থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপও নেওয়া হতে পারে বলে আশঙ্কা দেখা
দিয়েছে।

Be the first to comment