রোজদিন ডেস্ক: ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনা র তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ওইদিন গুলি চালনার ঘটনা য় তৎকালীন স্বরাষ্ট্র সচিব মূল অভিযুক্ত ছিলেন জানিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রী করে ” পুরস্কৃত “, (!) করেন।।
ওইদিনের ঘটনা র নতুন করে তদন্তের দাবি করেছেন তিনি।প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে যে তদন্ত কমিশন করেছিলেন, তার রিপোর্ট সর্ব সমক্ষে আনার দাবি করেন। প্রয়োজনে কোন ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এই তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রী কে আর্জি জানান।
উল্লেখ্য, প্রাক্তন বিচার পতি সুশান্ত চ্যাটার্জি র নেতৃত্বে ২১ জুলাই নিয়ে গঠিত কমিশনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সাক্ষী দিয়েছিলেন। সেই কমিশনের রিপোর্ট কি ছিল তা এখন ও জানা যায় নি।। সাবেক তৃণমূলের সঙ্গে বিভাজনের পর ফের তা নিয়ে সরব হয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

Be the first to comment