kalighat মন্দিরের জন্য আলাদা পুলিশ ফাঁড়ি হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক :

কালিঘাট (kalighat) মন্দিরের জন্য পৃথক পুলিশ ফাঁড়ি হচ্ছে। এই প্রথম রাজ্যে কোন ধর্মীয় স্থানের জন্য পুলিশ ফাঁড়ি হচ্ছে বলে জানা গেছে। মন্দিরের আইনশৃঙ্খলা রক্ষা, দর্শনার্থীদের সুবিধার জন্য এই ব্যবস্থা বলে কলকাতা পুলিশের বক্তব্য। এই মর্মে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ নির্দেশিকাও জারি করেছেন।

সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে একজন ইন্সপেক্টর মর্যাদার আধিকারিকের নেতৃত্বে ২০ জন পুলিশ কর্মী এই ফাঁড়িতে থাকবেন। দুজন এস আই / সার্জেন্টও রাখবেন৷ ৮ জন কনস্টেবল, ৫ জন মহিলা কনস্টেবল ও রাখা হবে।

কালিঘাট থানার অধীনে এই পুলিশ ফাঁড়ি থাকবে। প্রশাসনিক দায়িত্বে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন। সার্বিক ভাবে ডিসি (সাউথ) এর দেখভাল করবেন।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশে প্রচুর সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*