নির্মল ঘোষ (nirmal ghosh) সঞ্জীব মুখার্জিকে আদালতে তোলা নিয়ে উত্তেজনা, প্রচুর পুলিশ মোতায়েন

Spread the love

রোজদিন ডেস্ক :

অভয়ার দ্রুত সৎকার করার দায়ে ধৃত পানিহাটির দুই তৃণমূল নেতা নির্মল ঘোষ (nirmal ghosh), সঞ্জীব মুখার্জিকে আজ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তুমুল উত্তেজনা দেখা দেয়। কাল রাতেই তাঁদের খড়দা থানায় নিয়ে আসা হয়। সকাল থেকে কড়া পুলিশি প্রহরা সত্বেও থানার সামনে বহু মানুষ জড়ো হন। এমনকি ডিজেও বাজানো হয়। হাতে ডিম, জুতোর মালা নিয়েও তৈরি ছিলেন বহু মানুষ। তাঁদের থানা থেকে বার করার জন্য পুলিশি তোড়জোড় শুরু হতেই বাইরের জনতা ও তৈরি হন। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি কে হেলমেট পরিয়ে থানা থেকে পুলিশ বার করা মাত্র উত্তেজিত জনতা প্রবল আক্রোশে ডিম ছুঁড়তে থাকে। নির্মল ঘোষ কে জুতোর মালা পরানো হয়। পুলিশ অনেক চেষ্টা করে ও এই আক্রমণ ঠেকানো যায়নি।

তাঁদের লক্ষ্য করে দেদার ডিম ছোঁড়েন উত্তেজিত জনতা। কুকথার বন্যা বয়ে যায়। থানা চত্বরে উপস্থিত বহু মানুষ নির্মল ঘোষের বিরুদ্ধে তাঁদের দীর্ঘ দিনের জমে থাকা ক্ষোভ, রোষ উগরে দেন৷ তাঁর একের পর এক কুকীর্তি র কথা জানাতে থাকেন। তাঁদের অভিযোগ, সরকারি কাজের জন্য বহু মানুষের দেওয়া জমি দখল করে শুধু বিক্রি করাই না, অনেক কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নেপথ্যেও তিনি আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় নিয়ে চিৎকার করে রোষ ব্যক্ত করেন তাঁরা।
পুলিশ কোন রকমে তাঁদের গাড়িতে তুলে আদালতে নিয়ে যায়।
সেখানেও একই ছবি। পুলিশের কঠোর নিরাপত্তা সত্বেও ক্ষুব্ধ জনতা আদালতের সামনেও ভিড় জমান। তাঁদের উদ্দেশ্যে বাক্যবাণ বর্ষণ করেন। অনেকে ডিম ও ছোঁড়েন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তেজনা কর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*