রোজদিন ডেস্ক :
কালীপুজো, দীপাবলির উৎসবমুখর রাতে ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ তরুণী। চারটি বাইক দুরন্ত গতিতে যাওয়ার সময় নিজেদের মধ্যে রেষারেষির ফলে ভয়াবহ দুর্ঘটনা হয় বলে প্রকাশ। স্থানীয় সূত্রে প্রকাশ, গতকাল গভীর রাতে চারটি বাইক নিজেদের মধ্যে রেষারেষি করতে করতে উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। মনি স্কোয়ারের কাছে একটি বাইক অপর এক বাইককে পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি বাইকের তরুণ তরুণী নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে। তরতাজা দুই তরুণ তরুণীর এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
দুর্ঘটনার পর অন্য বাইকগুলি দ্রুত উধাও হয়ে যায়। পুলিশ সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

Be the first to comment