দশে দশ

Spread the love
  1. রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ রায়কে এনকাউন্টার পুলিশের। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জানা গিয়েছে, রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে মূল অভিযুক্ত দিলীপ রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। চার দিন ধরে তল্লাশির পরে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দিলীপের খোঁজে পুলিশ তল্লাশিতে যায়। পুলিশের দাবি, তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালায় দিলীপ। পাল্টা পুলিশও গুলি চালায়।
  2. ওজন প্রায় ৩ কেজি! মস্তিষ্কে গজিয়ে ওঠা বিরল ও প্রাণঘাতী ক্যান্সারপ্রবণ টিউমার অস্ত্রোপচার করে বাদ দিয়ে নজির গড়ল কল্যাণী এইমস। ২৬ বছরের এক যুবকের শরীর থেকে বাদ দেওয়া হয়েছে ম্যালিগন্যান্ট পেরিফেরাল নার্ভ শিথ টিউমার (এমপিএনএসটি)। হাসপাতালের দাবি, এত বড় আকারের এই ধরনের টিউমার অস্ত্রোপচার করে বাদ দেওয়ার ঘটনা বিশ্বে বিরল।
  3. এনআরএস হাসপাতালের চিকিৎসকের  রহস্যমৃত্যু। নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল অভিজিৎ সরকার নামে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ।
  4. কালীপুজোর দু’দিন আগের থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর, সল্টলেকের বাতাসে মিশছে বিষ।
  5. দীপাবলির রাতে হাওড়ার লিলুয়ার পঞ্চাননতলা বাজারে হঠাৎই ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ৬টি দোকান। প্রাথমিক অনুমান, দীপাবলির রাতে বাজি থেকেই এই আগুন লেগেছে।
  6. বেঙ্গালুরুতে সাত জনকে খুনের ঘটনায় আরও দু’টি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার চামুণ্ডি হিলসের কাছে একটি জঙ্গল থেকে এই দেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় মোট ৫টি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  7. উত্তরপ্রদেশের মুজফফর নগরে সোমবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় ঝলসে মৃত্যু এক গাড়ির ছয় আরোহীর। পুলিশ জানিয়েছে, পানিপত-খাতিমা জাতীয় সড়কে জাগাহেরি এলাকায় ওই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বাতিস্তম্ভে ধাক্কা মারেন। বিদ্যুতের তার সমেত স্তম্ভটি গাড়ির উপরে পড়ে ও গাড়িতে আগুন ধরে যায়।
  8. ইয়েমেনে আটকে পড়া ১৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার ইয়েমেনের ভারতীয় দূতাবাসের তরফে এ কথা জানানো হয়েছে।
  9. মেক্সিকোয় গ্রেপ্তার মাদকপাচার গোষ্ঠী Jalisco New Generation Cartel (CJNG)-এর কিংপিন রাফায়েল আলভারেজ় ওরফে R2। রবিবার আলভারেজড়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো পুলিশ।
  10.  রবিবার কায়রোর দক্ষিণে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছেন ১০০-রও বেশি যাত্রী। নিহতদের মধ্যে একজন ট্রেনের চালকও রয়েছেন বলে জানা গিয়েছে। মিশরের পরিবহন মন্ত্রক সূত্রে খবর, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*