কালীপুজো, দীপাবলিতে আইনশৃঙ্খলা নিয়ে কাল বৈঠকে নগরপাল

Spread the love

রোজদিন ডেস্ক : সামনেই কালীপুজো আর দীপাবলি। এই দুই উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে আগামীকাল বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। উৎসবের দিনগুলিতে শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলি প্রসঙ্গে পুজো কমিটিগুলিকে অবগত করা হবে ওই বৈঠকে। পুলিশের তরফে এমনই জানানো হয়েছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলির রাতে শব্দদূষণ রোধে ৯০ ডেসিবেলের শব্দ সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশের বাস্তবায়নে কড়া হাতেই এগোতে চায় পুলিশ-প্রশাসন।সে সব নিয়েই বিস্তারিত আলোচনা হবে বৈঠকে। পুলিশের পাশাপাশি থাকবেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*