- মঙ্গলবার উত্তরবঙ্গ সফরের তৃতীয়দিনে সূচিতে বদল মুখ্যমন্ত্রীর। আজ মিরিক নয়, সুখিয়াপোখরিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন বন্যা দুর্গতদের সঙ্গে। সোমবার নাগরাকাটায় সারাদিন কাটিয়ে দুর্গত মানুষদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। কথা বললেন তাঁদের সঙ্গে, জোগালেন সাহস, প্রশাসনকে দিলেন প্রয়োজনীয় নির্দেশ।
- করবা চৌথের রাতে সোনাদানা, টাকাপয়সা নিয়ে বাড়ি থেকে চম্পট দিলেন ১২ জন গৃহবধূ। তদন্তে পুলিশ।
উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনায় এলাকায় তুমুল আলোড়ন। - বিহারের ভোটে ২২ আসনে প্রার্থী ঘোষণা লালুর বিদ্রোহী পুত্র তেজপ্রতাপের। ব্ল্যাক বোর্ড’ চিহ্নে লড়বেন নিজেও।
- দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং পারিবারিক সম্মান নষ্ট করার কারণে গত মে মাসে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে তাড়িয়ে দেন লালুপ্রসাদ।
- দুর্গাপুরের ধর্ষণের ঘটনায় বিরোধীদের তৃণমূল যোগের পালটা দিল এবার শাসকদল। ধৃত অনুপ বাউড়ি বিজেপি সক্রিয় বিজেপি কর্মী, প্রচারে তৃণমূল।
- যশস্বী-রাহুলের চওড়া ব্যাটে ভর করে ২-০ তে সিরিজ জিতল ভারত। হেরেও দর্শকদের মন জিতল লড়াকু ক্যারিবিয়ানরা।
- নাবালিকাকে ধর্ষণের অভিযোগ শহরে। অভিযোগ, ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নির্যাতিতা। চাঞ্চল্যকর ঘটনা গার্ডেনরিচ এলাকায়। মূল অভিযুক্ত কুতুবউদ্দিন শাহকে গ্রেপ্তার করেছে দক্ষিণ বন্দর থানা।
- দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের জের গড়াল আদালতে।কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। বিচারপতি শম্পা সরকার মঙ্গলবার মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। ১৬ তারিখ শুনানির সম্ভাবনা। দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও মামলা দায়ের করেছে।
- কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি রুখতে পুলিশের তৎপরতা। এবার মহিষাদল থানা এলাকার চিঙুড়মারি গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ২১৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির মসলা। বাজি তৈরির অভিযোগে কমল মাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
- নাবালিকার শ্লীলতাহানি অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত বিজেপি নেতার নাম দেবাশিস চক্রবর্তী। বেলঘরিয়া নন্দননগর এলাকার ঘটনা।
- তালিবান মন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে তোপের মুখে মোদি সরকার। এই ইস্যুতে মুখ খুললেন জাভেদ আখতার। বললেন, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের।।
- দিওয়ালির আগে জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য সেনার। সোমবার গভীর রাতে অনুপ্রবেশকারী দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে দুই জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে।

Be the first to comment