পাকিস্তানের করাচিতে প্রাণঘাতী বিস্ফোরণে শিশু সহ ১৬ জন নিহত, আহত ১৪

Spread the love

রোজদিন ডেস্ক : মুসলমানদের পবিত্র রমজান মাস শুরুর দিনই পাকিস্তানের করাচিতে ভয়ংকর বিস্ফোরণে মর্মান্তিক ভাবে শিশু সহ প্রাণ হারালেন অন্তত ১৬ জন। আজ ভোরে করাচির ওল্ড সোলজার বাজার এলাকায় একটি আবাসিক ভবনের প্রথম তলায় এই ভয়ংকর বিস্ফোরণ হয়। রমজান মাসের প্রথম দিনের সেহরি উপলক্ষে বাড়ির সকলেই তখন জেগে ছিলেন বলে প্রকাশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গ্যাস লিক করে এই বিস্ফোরণ হয়। ৯ জন শিশু, কিশোরের ও এতে মৃত্যু হয়েছে। দু বছর থেকে সতের বছর তাদের বয়েস। ৭ জন শিশু সহ আহত ১৪ জন। তাঁদের চিকিৎসা চলছে।
সূত্রের খবর, করাচিতে গ্যাসের অভাবে বহু পরিবার তরল পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করেন। এই ক্ষেত্রে তেমন কোন সিলিন্ডার লিক করে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রচন্ড বিস্ফোরণে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে।
গত মাসে ও করাচিতে অগ্নিদগ্ধ হয়ে ৭৯ জন প্রাণ হারান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*