রোজদিন ডেস্ক : কর্নাটকের হাসানে গণেশ পুজোর বিসর্জন Ganesh puja carnival) শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। আহত বহু মানুষ। নিহতদের মধ্যে স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের তিন পড়ুয়া ও আছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ওই শোভাযাত্রায় ঢুকে পড়লে এই মর্মান্তিক ঘটনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সরকার নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার ভারও সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী জানান।
কর্নাটকে গত কয়েকদিন ধরেই তুমুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে গণেশ পুজো হচ্ছে। কাল রাতে হাসানের মোসালে হোসাহল্লি গ্রামের ওই বিসর্জন শোভাযাত্রা দেখতে বহু মানুষ উপস্থিত হন। ছিলেন স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের বহু পড়ুয়াও। আচমকা ই আরাকলাগুডু থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ঢুকে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। নিহত হন ৯ জন। আহতদের অনেকের অবস্থাও আশংকাজনক। আহতদের আর্তনাদে আশেপাশের মানুষরা ছুটে আসেন। তিনটি তরুণ প্রাণ সহ ৯ জনের এই অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন।

Be the first to comment