রোজদিন ডেস্ক : প্রথম দফায় ভালভাবে উৎরোনোর পর আগামী কাল একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন (SSC)।গত রবিবার ৭ সেপ্টেম্বর নবম দশম এর শিক্ষক নিয়োগ পরীক্ষা মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। এতে অনেকটাই আত্মবিশ্বাসী এস এস সি। আগামী কালও কঠোর নিরাপত্তার ঘেরাটোপে দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে চলেছেন তাঁরা। পরীক্ষার্থীর সংখ্যা ২,৪৫ ৫০০। কলকাতা সহ ৪৭৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। চলতি মাসেই দুটি পরীক্ষার ফলাফল ই প্রকাশ করা যাবে বলে এস এস সি কর্তৃপক্ষের আশা।
সূত্রের খবর, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তর পত্র দু সপ্তাহে র মধ্যে আপলোড করা হবে। স্বচ্ছতার উদ্দেশ্যে তা নিয়ে মতামত জানতে চাওয়া হবে পরীক্ষার্থীদের কাছে ও। সেই মতামত বিশেষজ্ঞ দিয়ে খতিয়ে দেখার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
২০১৪ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগে আদালতের রায়ে চাকরি যায় ২৬ হাজার শিক্ষকের। আদালতের নির্দেশেই ফের এবার পরীক্ষা নেওয়া হচ্ছে। দু-দফায় নেওয়া এই পরীক্ষা নিয়ে যাতে কোন অভিযোগ না আসে, এর জন্য সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে SSC। চাকরিহারা শিক্ষকরা যদি দাগি (দুর্নীতির দায়ে) না হন, তাঁরা ও পরীক্ষায় বসতে পারছেন। যদিও দাগিরা পরীক্ষা দিচ্ছেন কিনা তা নিয়ে এস এস সি চেয়ারম্যান কোন সদুত্তর দিতে পারেন নি।
এবার পরীক্ষার্থীদেরও এম আর শিটের প্রতিলিপিও দেওয়া হয়েছে। এত ব্যবস্থা সত্বেও বহু পরীক্ষার্থী চাকরি পাওয়া নিয়ে এখন ও আশাবাদী না। তাঁদের আশংকা, এবারও দুর্নীতি হবেই।
এসএস সি কর্তৃপক্ষের দাবি, সম্পুর্ন স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া হয়েছে, ফলাফলেও তা বজায় রাখা হবে।

Be the first to comment