- প্রধানমন্ত্রী মনিপুরের চুরাচাঁদপুরে। ঘর ছাড়া নির্যাতি তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী । হিংসার কথা বলতে গিয়ে চোখে জল আক্রান্তদের।
- দু’বছর পর প্রধানমন্ত্রী মনিপুরে গেলেন দেখে খুশি প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রীর অনেক আগেই যাওয়া উচিত ছিল বললেন তিনি । দুর্ভোগের এতদিন পরে এত মৃত্যুর পর গেলেন তিনি। দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীরা উপদ্রুত অঞ্চলে যান এটাই আমাদের দেশের ঐতিহ্য স্বাধীনতার পর থেকে এটাই হয়ে এসেছে। এক্ষেত্রে দু’বছর পরে গেলেন প্রধানমন্ত্রী। তাকে পরোক্ষে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা।
- রবিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে কংগ্রেসের ভোটার অধিকার সম্মেলন। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এআইসিসি নির্দেশে প্রত্যেক জেলায় জনসংযোগ কর্মসূচি হিসেবে এই সম্মেলন হবে। কাল যাদবপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার ভোটার অধিকার যাত্রা শুরু।।
- বেসরকারি হোমে যুবতীকে নিগ্রহ। যে হুগলির উত্তরপাড়ার নবগ্রামের ঘটনা। গ্রেপ্তার হোম মালিকসহ চারজন।
- Galfgreene ৭২ বছরের বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ।খুন বলে অভিযোগ। এ জি বেঙ্গলে কাজ করতেন বৃদ্ধ। জামাই এর বিরুদ্ধে শ্বশুরকে খুনের অভিযোগ।তদন্তে পুলিশ।
- জগদ্দল-এ অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার। ইট দিয়ে মাথায় মেরে হত্যা। পেশায় মাংস ব্যবসায়ী ব্যক্তিকে মাংসের অর্ডার দেওয়া হয় বিশ্বকর্মা পূজার জন্য। পরে নর্দমার মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। এই মৃত ব্যক্তি তৃণমূলের সমর্থক। ভাটপাড়া থানার আন্ডারে এই ঘটনা ঘটে।
- মহেশতলায় কল্যাণ সমিতির পুজোয় বাধা দিয়েছিলেন পুরপ্রধান দুলাল দাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাটতে চলেছে জট । দুলাল বাবুকে ফোন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। পূজো হবে এইরকমই আশ্বাস পেয়েছেন ক্লাব কর্তারা
- দিশা পাটানির বরেনের বাড়ির বাইরে গুলি
- আরজি করের চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় তার। প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ বাবা-মা এর।
- গুলশান কলোনিতে গুন্ডামিতে গ্রেফতার মাত্র চার। গুলশানে ফেরার মিনি ফিরোজ, এলাকায় রয়েছে পুলিশ
- তপসিয়ায় পুজোর চাঁদার নামে জুলুমবাজি তৃণমূলের। প্রতিবাদে স্বামী স্ত্রীকে মাটিতে ফেলে মারধোর।
- কোচবিহারে বেহাল রাস্তা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মানুষের ক্ষোভের সঙ্গে একমত স্থানীয় কাউন্সিলার ।তিনিও বিক্ষোভের সামিল।
- মুর্শিদাবাদে গোষ্ঠী কোন্দল তৃণমূলে। মোরগ্রামে দুর্নীতিকে কেন্দ্র করে পঞ্চায়েতে মতান্তর।
- গতকালই বীরভূমের নলহাটিতে পাথর খাদান ধসে মারা গেলেন ৬ জন । অভিযোগ উঠছে প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে। বেআইনি পাথর খাদান, লাইসেন্স নেই।
- দুর্গাপুরে ডি পি এল কর্মীদের বিক্ষোভ। পুজোর আগে বদলি ও ভাতা কমানো নিয়ে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ।

Be the first to comment