অল্পের জন্য রক্ষা মধ্যপ্রদেশের (Madhyapradesh) মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : উঠেছিলেন হট এয়ার বেলুনে। আকাশে ওড়ার আগেই বেলুনে আগুন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের (madhyapradesh) মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। মুখ্যমন্ত্রীর মত ভিভিআইপি কি করে এই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন তা নিয়ে চর্চা চলেছে।
আজ সকালে মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কথা ছিল স্থানীয় সাংসদ সুধীর গুপ্তের সঙ্গে ওখানে যাবেন তিনি। চড়বেন আকর্যণীয় ও রোমাঞ্চকর হট এয়ার বেলুনে। সেইমত সব রকম ব্যবস্থাও নেয় স্থানীয় প্রশাসন। মুঝ্যমন্ত্রী বেলুনে ওঠা মাত্র বিপত্তি দেখা দেয়, প্রবল হাওয়ার বেগে তা ঠিক মত উড়তে পারছিল না। আচমকা সেটিতে আগুন লেগে গেলে তীব্র উত্তেজনা দেখা দেয়। মোহন যাদবের নিরাপত্তারক্ষীরা প্রাণপণে নীচে থেকেই বেলুনটি টেনে ধরে নামান। কোন ক্রমে নামিয়ে আনা হয় মুখ্যমন্ত্রীকে।
জেলা প্রশাসন এর দাবি, বেলুনটি নিরাপদে ওড়ানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্ভবত হাওয়ার বেগের জন্য সমস্যা হয়।
মুখ্যমন্ত্রী বড় মাপের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন সবাই। কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*