সোনাগাছির (red light area) পুজো, আয়োজনে যৌনকর্মীদের সন্তানরা

Spread the love

সুস্মিতা রায় :

কলকাতার “লাল আলো” (Red light) এলাকা সোনাগাছিতে এবার পুজোর আয়োজন করছেন যৌনকর্মীদের সন্তানরা। দীর্ঘ টানাপোড়েনের পর গত কয়েক বছর ধরেই মাতৃ আরাধনায় মেতেছেন নিষিদ্ধ এলাকা বলে চিহ্নিত সোনাগাছির বাসিন্দারা। নিজেদের মত করে পুজো করেন তাঁরা। এবার সেই পুজোর রাশ ধরছেন তাঁদের সন্তানরা।” আমরা পদাতিক “নামের এই সংগঠনের পুজোর সূচনা হবে আগামী ২২ সেপ্টেম্বর। চমক দিতে তাঁরা আনছেন   অভিনব জীবন্ত প্রতিমা!  মন্ত্রী শশী পাঁজা, দেবাশিস কুমার, জনপ্রিয় গায়ক উষা উত্থুপ-সহ  বহু বিশিষ্ট ব্যক্তিদের সেখানে উপস্থিত থাকার কথা।

সুত্রের খবর, সপরিবার মা দুর্গার জীবন্ত প্রতিমা মন্ডপে থাকবে। যৌনকর্মীদের সন্তানরাই নানা ভাবে তা ফুটিয়ে তুলবেন। থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রথম বছরের এই পুজোর তাঁরা নাম দিয়েছেন, “ছোটদের দুর্গা, ছোটদের মেলা।”

সব শিশুদের সমান অধিকার, সমান মর্যাদার লক্ষ্যে এই উদ্যোগ তাঁদের। তাঁরা যে সমাজের মূল স্রোতেরই শরিক, সবাইকে এই বার্তা দিতে চান তাঁরা। এর জন্য যৌনকর্মীদের সন্তানদের থেকে বাছাই করে তাদের উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এক সময় মায়েদের অধিকার নিয়ে লড়াই করেছেন তাঁরা। এবার নিজেদের লড়াই শুরু। পুজোর নানা অনুষ্ঠান-এর মাধ্যমে নিজেদের প্রতিভা, সৃজনশীলতা, শিল্পী সত্তা তুলে ধরতে চান তাঁরা। আগের থেকে অনেকের দৃষ্টিভঙ্গি কিছুটা পাল্টালেও এখনও সবাই তা করেন না।

মায়েদের পুজোর সমান্তরালে এবার তাই তাঁদের নতুন পুজো!

মূল স্রোতের বহু মানুষ তাঁদের বাঁকা চোখে দেখলেও মা দুর্গার পুজো যে তাঁদের মাটি ছাড়া হয় না, এই কথা ভাল করেই জানেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*