রোজদিন ডেস্ক :
কর্ণাটকের বেলাগাভিতে গণেশ পুজোর রাতে আগুনে ঝলসে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন চার মহিলা। ফ্রিজ বিস্ফোরণ হয়ে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। গুরুতর আহত বাড়ির দুই পুরুষও। গঙ্গাধর ধামনে (৬৫) ও তাঁর পুত্র রোশন ধামনেকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত মহিলারা ও একই পরিবারের সদস্য। বাড়িতে গণেশ পুজোর পর এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
পুলিশ, দমকলের আধিকারিকরা ধামনে পরিবারের পুড়ে যাওয়া বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখেন। কিভাবে আগুন লাগলো তা তদন্ত হচ্ছে।

Be the first to comment