পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আগামী ১৭ সেপ্টেম্বর দিল্লির দ্বারকার যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৬ (SEMICON India 2026) সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের এই ইভেন্টে বিশ্বের বিভিন্ন প্রান্তের চিপ নির্মাতা সংস্থা, নীতিনির্ধারক, স্টার্টআপ, বিনিয়োগকারী ও গবেষকরা অংশ নেবেন।
  2. এবারের সম্মেলনের থিম ‘সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম’। অর্থাৎ শুধু চিপ তৈরির কারখানা নয়, চিপ ডিজাইন, ফ্যাব্রিকেশন, প্যাকেজিং, টেস্টিং, কাঁচামাল, গবেষণা এবং দক্ষ কর্মী তৈরির উপরও জোর দিচ্ছে কেন্দ্র।
  3. নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথকে নিয়ে মিছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মিছিল করে মনোনয়ন জমা দিলেন হাসিরানি।
  4. সাংবাদিকদের সামনে চন্দ্রনাথ রথের খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “শুটার আর সুপারি যারা দিয়েছে, ৭ জন গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে, ২ কোটি টাকা খরচ করা হয়েছে এই কাজ করার জন্য। আর টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে।”
  5. হলদিয়ার কদমতলায় সভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে তিনি বলেন, ‘মাত্র চার মাস এসেছে এই সরকার, কিন্তু সব প্রতিশ্রুতি পূরণ করছে। আগামী ৫৬ মাসও প্রতিশ্রুতি পূরণ করবে।’
  6. স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়-সহ পর্যটন দলের ৩২ জন চিন-তিব্বতের ভূখণ্ডে কোথাও সুরক্ষিত থাকতে পারেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে তাঁর এমনটাই মনে হয়েছে বলে জানিয়েছিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। বুধবার এই বিষয়টি নিয়ে কথা বলতে তিনি এবং বাকি নিখোঁজদের পরিবারের সদস্যরা নবান্নে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের বৈঠক রয়েছে।
  7. আরজি কর ধর্ষণ-খুনে ১৩তম স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল আদালতে। তিন পাতার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর।
  8. শিক্ষক-শিক্ষিকাদের ‘উদ্বৃত্ত’ হিসাবে চিহ্নিত করে বদলি করার জন্য গত ২৪ জুলাই শিক্ষা দফতর যে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করেছিল, তার কার্যকারিতার ওপর ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
  9. বাগবাজারের পুজো নিয়ে নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট।বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের নির্দেশ, যে পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছে তা সঠিক।
  10. শালবনি জমি দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তদন্তের প্রয়োজনে সুমিত রায়কে সঙ্গে নিয়ে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছল সিআইডি। সঙ্গে রয়েছে কালীঘাট থানার পুলিশ।
  11. হিঙ্গলগঞ্জে ভেঙে পড়ল পানীয় জলের ট্যাঙ্ক। মঙ্গলবার বিকেলে আচমকাই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২০০০ লিটারের ট্যাঙ্কটি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  12. চুঁচড়া পুরসভার গেটে অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। মহিলা স্বাস্থ্য কর্মী, ফি কালেক্টররা তিন মাস বেতন পাননি। অফিসে যারা কাজ করেন, সেই সাফাই কর্মী, গার্ড, পিয়ন, অ্যাম্বুল্যান্স ও গাড়ি চালকদের দুই মাস বেতন হয়নি। পুজোর আগে বেতনের দাবিতে কর্ম বিরতিতে হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা।
  13. সোনারপুর থানা এলাকার বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম ইয়াসিন আলি শেখ।
  14. ভাঙড়ের পাকাপোল এলাকায় ISF ও তৃণমূল কর্মীদের মধ্যে মারধরের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ISF কর্মীদের মারধরের ঘটনায় তৃণমূল নেতা খাইরুল ইসলাম ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ISF।
  15. বিদেশে বসে তোলাবাজির সিন্ডিকেট চালানোর অভিযোগ ওঠা পলাতক গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল ধানবাদ পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*