রোজদিন ডেস্ক : Karnatak Tragedy :
কর্ণাটকের বিজয়পুরের ভূতনালা হ্রদ থেকে দুই নাবালক সহ চার মহিলার মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। কি ভাবে হ্রদের জলে একসঙ্গে ছয় জনের ডুবে মৃত্যু হোল, তা নিয়ে চিন্তিত প্রশাসন। মৃতদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। এর নেপথ্যে দুর্ঘটনা, না আত্মহত্যা, নাকি হত্যা কিছুই এখন অবধি জানা যায় নি। দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।
চার মহিলা ও দুই নাবালক একই পরিবারের সদস্য কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment