রোজদিন ডেস্ক : Islamabad fire Tragedy :
পাকিস্তানের ইসলামাবাদের সরকারি হাসপাতালে অগ্নিকান্ডে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো ১৫ জন নবজাতক। আজ সকালে পাকিস্তান ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের নার্সারিতে এই বিধ্বংসী আগুনে তাদের মৃত্যু হয়। ওখানে থাকা মাত্র একটি শিশুকে উদ্ধার করা গেছে।
এসি থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আগুনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছেন। সকালে আচমকা এই আগুন লাগার মুহুর্তের মধ্যে ই তা বিধ্বংসী রূপ নেয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় হাসপাতাল সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
সন্তান হারা মা, পরিজনদের হাহাকারে বাতাস ভারী হয়ে উঠেছে।

Be the first to comment