রোজদিন ডেস্ক :Kolkata Book Fair :
কলকাতার জনপ্রিয় আন্তর্জাতিক বই মেলায় এবার কমিটি থেকে বাদ পড়লেন পাবলিশার্স গিল্ডের
দুই প্রতিনিধি সুধাংশু দে ও ত্রিদিব চ্যাটার্জি। তাঁদের বাদ দিয়ে ২৪ জনের কমিটি গঠন করেছে নবান্ন। গত ১৭ ও ২১ আগস্ট এই নিয়ে বৈঠক হয়।
সেখানে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, পাবলিশার্স গিল্ডে প্রমুখের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী র বিশেষ সচিব সুব্রত গুপ্তর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে চব্বিশ জনের নাম জানা যায়। গিল্ডের পক্ষে মিলিন্দ দে, অনিল আচার্য সহ চার সদস্য আছেন। এই ছাড়া দেবজিৎ সরকার, প্রসেনজিৎ বক্সি সহ রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম প্রমুখের সদস্যরাও আছেন। গিল্ডের দুই প্রধান কর্মকর্তা
সুধাংশু দে, ত্রিদিব চ্যাটার্জি ও বই মেলা বহু বছর ধরেই কার্যত সমার্থক হয়ে যাওয়ায় বিভিন্ন মহল কমিটিতে তাঁরা না থাকায় বিস্মিত।

Be the first to comment