RAIL ACCIDENT: দুর্ঘটনায় মৃতের টিকিট না পেলেও দিতে হবে ক্ষতিপূরণ

রেলকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : রেল দুর্ঘটনায় মৃত যাত্রীর কাছ থেকে বৈধ টিকিট উদ্ধার না হলেই যে তিনি বিনা টিকিটে ভ্রমণ করছিলেন, এমন সিদ্ধান্তে আসা যায় না। রেল দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত এক মামলায় এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয়, রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালের একটি রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আপিল মামলায়, ট্রাইব্যুনাল মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। সেই রায়কেও এদিন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। আদালতের নির্দেশ, নিয়ম মেনেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আদালতের মনে করে দুর্ঘটনার পর বিশৃঙ্খল পরিস্থিতিতে টিকিট হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। শুধুমাত্র টিকিট পাওয়া যায়নি, এই যুক্তিতে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না। যাত্রী বৈধ টিকিটে ভ্রমণ করছিলেন কি না, তা অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ থেকে বিচার করতে হবে। এই রায়ের ফলে আগামীদিনে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ পাওয়ার পথ আরও প্রশস্ত হল বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*