Nepal Disaster : কলকাতা সহ রাজ্যের বহু পর্যটকের খোঁজ না মেলায় উদ্বেগ চরমে

Mud covers houses and a road following a flash flood at Trishuli in Nuwakot district, Nepal, August 26, 2026. REUTERS/Navesh Chitrakar
Spread the love

রোজদিন ডেস্ক: নেপালের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের ছায়া পড়েছে এই রাজ্যেও।। বিশিষ্ট অভিনেতা খরাজ মুখার্জী এখন নেপালে। তাঁরা সুরক্ষিত আছেন জানা গেছে। তবে আরও অনেক পর্যটকের খোঁজ না পেয়ে চরম উদ্বেগে তাঁদের পরিজন রা।
সূত্রের খবর, কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে ৩০ জন পর্যটক মানস সরোবর বেড়াতে গেছেন।।মঙ্গলবার ও তাঁরা ছবি পাঠান।।বুধবার দল টি নেপাল তিব্বত সীমান্ত পেরোনোর জন্য অভিবাসন দফতরে যান।এরপর আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ার প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। যে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এই ট্যুর হয়, তারা নিজস্ব হেলিকপ্টারে ওই এলাকায় গেলেও নামতে পারেনি। সংস্থার পক্ষে দিব্যজ্যোতি বসু জানান, গত ২১ আগস্ট ওঁরা রওনা দিয়েছেন। সংস্থার দুজন ও সঙ্গে গেছেন। ৩২ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
নেপালের হড়পা বানে নিখোঁজ ১০৫ জন ভারতীয় র মধ্যে ৭১ জন ই এই রাজ্যের।
তাঁদের সঙ্গে যোগাযোগের সব রকম চেষ্টা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*