কারুর ট্রাজেডি, অ্যাম্বুলেন্স চালকদের জেরা পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর কারুরে গত সপ্তাহের পদপিষ্ট হয়ে মর্মান্তিক ঘটনা নিয়ে অ্যাম্বুলেন্স চালক ও মালিকদের জিজ্ঞাসাবাদ করছেন বিশেষ তদন্তকারী দল ( সিট)। গত ২৭ সেপ্টেম্বর জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের প্রচার সভায় তুমুল বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে ১০ শিশু সহ ৪১ জনের প্রাণহানি হয়েছে। যা নিয়ে তোলপ্সড় উঠেছে সারা দেশে। এই মর্মান্তিক ঘটনায় বিজয়ের দল টি ভি কে ও ক্ষমতাসীন ডি এম কে-র পারস্পরিক দোষারোপে উত্তপ্ত হয় রাজনীতি র অঙ্গন। প্রাক্তন শাসক এ আই ডি এম কে অভিযোগ করেছিল, রাজ্য সরকার ভিড়ের মধ্যে শূন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে গোলমাল সৃষ্টির চেষ্টা করেছে। তাদের এই কথার সমর্থন করে বিজয়ের দল টি ভি কে-ও। বহু অ্যাম্বুলেন্সকে ক্ষুব্ধ জনতা আক্রমণও করে। যদিও স্থানীয় প্রশাসন ও পুলিশ এই অভিযোগ খারিজ করে জানায়, ভিড়ের চাপে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স গেছিল। এই সব চাপান-উতোরের প্রেক্ষিতে সিট অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের খবর, একাধিক অ্যাম্বুলেন্স মালিক ও চালক জানিয়েছেন, দুর্গত মানুষদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁরা বিজয়ের প্রচার সভায় গেছিলেন। কিন্ত তাঁদের অকুস্থলে যেতে তুমুল বাধা দেওয়া হয়। এমনকি আক্রমণ, মারধোরও করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা বহু দুর্গত মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নাহলে পদপিষ্ট হয়ে নিহতর সংখ্যা আর ও বাড়তো।
কারা তাঁদের যাওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রশ্নে জানান , পুলিশের কথায় তাঁরা যান। জনৈক অ্যাম্বুলেন্স মালিকের অভিযোগ, চালকরা প্রাণের ঝুঁকি নিয়ে সেদিন ভিড়ের চাপে অসুস্থদের হাসপাতালে নিয়ে গেছেন, জনতার আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু তাঁদের কোন রকম সহায়তা করা হয়নি।
প্রসঙ্গত, টি ভি কে ওই দিনের মর্মান্তিক ঘটনার দায় শাসক দল ও প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা করলেও উচ্চ আদালত এতে কর্ণপাত করেনি। পরন্তু তীব্র ভর্ৎসনা করেছে টি ভি কে। তাদের দলের নেতাদের দায়িত্বহীনতার নিন্দা করেছেন বিচারপতি। তাঁর নির্দেশেই সিট এই ঘটনার তদন্ত করছে।
গত সপ্তাহের মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটেনি। শিশু, স্বজনদের হারিয়ে কারুর জুড়ে হাহাকার অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*