অবশেষে খুলছে কসবা আইন কলেজ; বাড়ছে অতিরিক্ত নিরাপত্তা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে খুলছে কসবা আইন কলেজ। ইউনিয়ন রুম বন্ধ রেখে কলেজ খোলার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃৃপক্ষ। লালবাজারের তরফে জানানো কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ‘কসবার আইন কলেজে আরও নিরাপত্তা বাড়াতে হবে।’

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ একদিনের জন্য ক্লাস বন্ধ রাখে। পুলিশ তদন্ত চালানোর স্বার্থে কলেজ ক্যাম্পাসকে সিল করে দেয়। সেই সময় কলেজ কর্তৃপক্ষ উচ্চশিক্ষা দফতরকে একটি চিঠি দিয়ে জানায়, “পুলিশের তদন্ত চলার জন্যই আপাতত কলেজ বন্ধ রাখা হয়েছে।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন কলেজ বন্ধের যৌক্তিকতা নিয়ে। তবে আদালতের হস্তক্ষেপে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়—শুধুমাত্র ইউনিয়ন রুম বন্ধ রেখে কলেজ পুনরায় খোলা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*