বাগনানে মহরম যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, তবে থাকছে কিছু শর্ত..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হাওড়ার বাগনানে মহরম যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, বাগনান পুলিশ প্রথমে ওই মিছিলের অনুমতি দিতে চায়নি। বাগনান পুলিশ কারণে বলেছিল, মহরমের দিনই দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরও দু’টি মিছিল হওয়ার কথা রয়েছে। এর পরই মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করে মহরম কমিটি।

আজ শুক্রবার সেই মামলায় শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে দেওয়া হয়েছে কিছু শর্ত। কোর্টের শর্তে বলা হয়েছে, মিছিলে কোনও রকম অস্ত্রের ব্যবহার করা যাবে না। দেড়শো জনের বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না। নাজাখ ইমামবাড়া-দক্ষিণপাড়া থেকে এই যাত্রা শুরু হয়ে খাজুটি মোড় পর্যন্ত যাবে এবং ফিরে আসবে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন জানান, মহরমের দিন যাত্রা শুরু করতে হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং শেষ করতে হবে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে। বিচারপতি আরোও জানান, ট্রাফিক আইন-সহ অন্যান্য যাবতীয় নিয়ম মেনে চলতে হবে। মিছিলে যাতে কোনও রকম অশান্তি না ঘটে তার জন্য নজর রাখবে পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিতে পারেন হাওড়া রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*