‘মাজার-ই-শুহাদা’য় শ্রদ্ধা জানাতে বাধা কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে, পাঁচিল টপকে উঠে জানালেন শ্রদ্ধা ; কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন ওমর আবদুল্লা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘শহীদদের সমাধিস্থল’ বা ‘মাজার-ই-শুহাদা’ পরিদর্শনে যেতে বাধা মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা সহ অন্যান্যদের ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আগেই অভিযোগ করেছিলেন গৃহবন্দি করা হয়েছে তাঁকে। এবার পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি করে পাঁচিল টপকে ‘শহীদদের সমাধিস্থল’ বা ‘মাজার-ই-শুহাদা’য় প্রবেশ করলেন তিনি। শহীদদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রের পুলিশবাহিনীর বিরুদ্ধে গর্জে উঠলেন ওমর।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল এখানে ফাতিহা পড়তে দেওয়া হয়নি। মানুষকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। যখন গেট খুলে দেওয়া হয়, আমি কন্ট্রোল রুমকে জানাই যে আমি এখানে আসতে চাই, তখন আমার গেটের সামনে একটি বাঙ্কার রাখা হয় এবং গভীর রাত পর্যন্ত তা সরানো হয়নি। আজ আমি তাঁদের কিছু বলিনি। ওদের কিছু না বলেই আমি গাড়িতে উঠে বসলাম।”

তিনি অভিযোগ করে বলেন “ওরা কীরম নির্লজ্জ দেখো। আজও ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিল। আমরা নৌহাট্টা চকে গাড়ি পার্ক করি। তারা আমাদের সামনে একটি বাঙ্কার রেখে আমাদের সঙ্গে খারাপ ব্যবহারের চেষ্টা করেছিল। এই পোশাক পরা পুলিশরা মাঝে মাঝে আইন ভুলে যায়। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, আজ তারা কোন আইনের অধীনে আমাদের থামানোর চেষ্টা করেছিল ? নিষেধাজ্ঞা গতকালের জন্য ছিল। ওরা বলে যে এটি একটি স্বাধীন দেশ, কিন্তু কখনও কখনও ওরা মনে করে যে আমরা তাদের দাস। আমরা কারও দাস নই। যদি আমরা দাস হই, আমরা জনগণের দাস।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*