রোজদিন ডেস্ক, কলকাতা:-মিলল ছাড়পত্র! চাকরীহারা আন্দোলনকারীদের মধ্যে ২০ জনকে নবান্নের ভিতর প্রবেশের অনুমতি দেওয়া হল। যার মধ্যে থাকবেন ২জন অশিক্ষক কর্মচারী আর ১৮ জন শিক্ষক/ শিক্ষিকা।
সূত্রের খবর, সেখানে তাঁরা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সাথে দেখা করতে পারবেন। তাঁদের অবস্থান জানাতে পারবেন বা তাঁদের দাবী দাওয়া সম্পর্কিত বিষয়টিও বিশদে তুলে ধরবেন রাজ্যের মুখ্যসচিবের কাছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ চাকরীহারা শিক্ষক /শিক্ষিকাদের নবান্ন অভিযান চলছে। চারিদিক ঘিরে কার্যত নবান্ন পরিণত হয়েছে দূর্গে। বড়ো বড়ো ব্যারিকেড থেকে শুরু করে জলকামান সব কিছুই মজুত করা হয়েছে।

Be the first to comment