চাকরীহারা শিক্ষকদের নবান্ন অভিযান সম্পূর্ণ সঙ্গত, রাজ্য সরকার মুড়ি মিছরি এক করে দিয়েছে, মন্তব্য শমীক ভট্টাচার্যের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে পূর্ণ সমর্থন জানালেন বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, ‘তাঁরা কেন রাস্তায় নামবেন না, তাঁদের জীবন থেকে দশ বছর ‘চুরি’ হয়ে গেছে।’

শমীক এদিন জানান, ‘শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুঠ আর কিছু ক্রেতা-বিক্রেতাকে বাচিয়ে রাখার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য, পরের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছরি এক করে দিয়েছে। সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখান থেকেও তিরস্কৃত হচ্ছে। রাজ্য সরকারের অবস্থান আইনব্যবস্থা, বিচারপতি আদালতের অবমাননা ছাড়া আর কিছু নয়।’

তিনি বলেন, ‘তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের বিসর্জন একান্ত প্রয়োজন। বিজেপি অবস্থানগত ভাবে ৩৫৬ ধারা প্রয়োগ করে কোনও নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে নয়। সব জায়গায় এখন একই চর্চা – এই সরকার আছে কেন?

তিনি আরোও বলেন, ‘ যেখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, যেখানে আইনের শাসন নেই। আমরা তৃণমূল কংগ্রেসকে শহিদ হতে দেব না। রাজনীতি-সচেতন মানুষ সঙ্ঘবদ্ধ হচ্ছেন, তাঁরা এটাকে পশ্চিমবাংলাদেশ হতে দেবেন না, লুটেরাদের রাজ্য হতে দেবেন না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*