রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীর (Kashmir) নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান!! ওই দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকাত আলি খান জানান, একটি দায়িত্বশীল দেশ হিসাবে পাকিস্তান শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা চায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর বিরোধ-সহ সব অমীমাংসিত সমস্যা সমাধানের লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনায় তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ। তবে এই সঙ্গে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে তাঁদের দেশের ক্ষয়ক্ষতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কূটনৈতিক মহলের ধারণা, অপারেশন সিঁদুর এর জেরেই সুর নরম করতে বাধ্য হয়েছে পাকিস্তান।
গত মাসে ওই দেশের বিদেশ মন্ত্রী ইশাকদার ও কাশ্মীর-সহ অন্যান্য বিতর্কিত বিষয়ে ভারতের সঙ্গে কথায় আগ্রহী বলে জানিয়েছিলেন।
ভারতের এক কথা, আলোচনা হলে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া নিয়েই কথা হবে। পাকিস্তান যে ভাবে সন্ত্রাসবাদীদের মদত দেয়, তা নিয়েও সুর চড়িয়েছে ভারত। আলোচনায় সন্ত্রাস নিয়েও কথা চান তাঁরা।
প্রসঙ্গত, গত এপ্রিলে কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁওতে নিরীহ মানুষদের সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে হত্যা করায় ফুঁসে উঠে ছিল ভারত। অপারেশন সিঁদুর-এর মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিদের আস্তানা।
আপাতত পাকিস্তানের শান্তি আলোচনা নিয়ে বক্তব্যর ওপর নজর রাখছে ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানোই প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের লক্ষ্য।

Be the first to comment