Kashmir এর কুলগামে সিআরপিএফের চৌকিতে জঙ্গি হামলা, আহত তিন জওয়ান

Spread the love

রোজদিন ডেস্ক : 
দেশ ব্যাপী উৎসবের মরসুমে কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চৌকিতে আজ দুপুরে অতর্কিত হামলা চালালো জঙ্গিরা। এতে অন্তত তিন সেনা জওয়ান আহত হয়েছেন।
সূত্রের খবর, কুলগামের মীরবাজারের কাছে আখরানে এক নাকা চেকিং এর চৌকিতে টহলদারি চলছিল। আচমকা কয়েকজন জঙ্গি বাইকে এসে গুলি চালিয়ে উধাও হয়। জওয়ানরা পালটা গুলি চালালে দ্রুত বাইক নিয়ে উধাও হয় জঙ্গিরা। তাদের ছোঁড়া গুলিতে কয়েকজন জওয়ান আহত হন। তাঁদের অনন্তনাগের এক হাসপাতালে নিয়ে চিকিৎসা চলছে।
অতর্কিত এই জঙ্গি হামলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। আক্রমণ কারীদের খোঁজে পুলিশ, নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালাচ্ছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে।
গত জুলাই এর পর ফের কাশ্মীরে এই জঙ্গি হামলায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*