প্রতিবেদন: ফোন করে ডেকে এনে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে সাংসদ কীর্তি আজাদের (Kriti Azad) নাম করে ১৫ লক্ষ টাকা দাবি করেন সাংসদের এক সহযোগী। না দিলে তার ব্যবসা বন্ধ করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে রানিগঞ্জ থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এরপরই গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। তার আবেদন মঞ্জুর করে মামলা দায়েরের অনুমতি মিলেছে। সাংসদের বক্তব্য, তিনি তদন্তে সহযোগিতা করতে চান। তাঁকে আগাম জামিন দেওয়া হোক। চলতি সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি হতে।পারে। ওই ব্যবসায়ীর অভিযোগ, গত বছর ২১ মে দুর্গাপুরে সাংসদের বাংলোয় তাকে ফোন করে ডাকা হয়। সেখানে ওই ব্যবসায়ীর কাছ ১৫ লক্ষ টাকা চান কীর্তির এক সঙ্গী। ওই ঘটনার অডিয়ো রেকর্ড রয়েছে বলেও দাবি ব্যবসায়ীর। ঘটনার পরই তিনি কীর্তি আজাদ-সহ তাঁর কয়েক জন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। ঘটনার দিন তিনি দুর্গাপুরেই ছিলেন না।

Be the first to comment