রোজদিন ডেস্ক :
মমতাপন্থী তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ (Kriti Azad) আজ ভবানী ভবনে সিআইডি কার্যালয়ে যান৷ তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সিআইডি তাঁকে তলব করেছে।
উচ্চ আদালতের রক্ষা কবচ নিয়ে তিনি গেছেন বলে জানা যায়৷ সিআইডি তাঁর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিতে পারবে না, এই রক্ষা কবচ তাঁকে দিয়েছে উচ্চ আদালত। এক ব্যবসায়ীর কাছে ১৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
প্রাক্তন নামী ক্রিকেটার তথা সাংসদ কীর্তি আজাদ-কে সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

Be the first to comment